১. আল্লাহ তা'আলা সর্ব প্রথম হযরত মুহাম্মদ (ﷺ) এর মহান নূর মােবারক সৃষ্টি করেছেন। সে দূর থেকে সমস্তু মাখলুকাত সৃষ্টি করেছেন। সেজন্য প্রতিটি সৃষ্টির অনু-পরমানুতে নূরের ঝলক বিদ্যমান।
২. আল্লাহ তা'আলা হযরত আদম (আ.)কে সৃষ্টি করেছেন মাটি, পানি, বাতাস ও আগুন এ চার উপাদান দিয়ে। অতঃপর তাঁর মধ্যে নূরে মুহাম্মদী (ﷺ) স্থাপন করা হয়।
৩. হযরত আদম (আ.) থেকে হযরত শীষ (আ.)-এর মাধ্যমে হযরত মুহাম্মদ (ﷺ) এর নূর মােবারক নিষ্কলুস, বিশ্বাসী মুমিন মূমিনাতের মাধ্যমে হযরত আব্দুল্লাহ (রা.)-এর কপাল মােবারকে অত:পর মা আমেনা (রা.)-এর রেহেম মােবারকে স্থানারিত হয়েছে এবং তিনি (ﷺ) ৫৭০ খৃ. সালে এ পৃথিবীতে তশরীফ এনেছেন।
৪. আল্লাহ তা'আলা হযরত আদম (আ.)-এর বাম পাজরের হাড় থেকে স্বীয় স্ত্রী হযরত হাওয়া (আ.)কে সৃষ্টি করেছেন।
৫. আল্লাহ তা'আলা হযরত ইসা (আ.)কে স্বীয় কুদরতে পিতাবিহীন সৃষ্টি করেছেন।
৬. আল্লাহ তাআলা অপরাপর সকল মানুষকে মা-বাবার ভালবাসার নির্যাস থেকে সৃষ্টি করেছেন।।
অতএব, আল্লাহ তা'আলা বিভিন্নভাবে, বিভিন্ন নিয়মে মানুষকে সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহর হাবীব, নবী করীম (ﷺ)কে মাটির মানুষ বলা, রক্ত-মাংসে, দোষে-গুণে আমাদের মত সাধারণ মানুষ মনে করা চরম বেয়াদবী। আল্লাহ তা'আলা তাঁর হাবীবকে নবুওয়াত ও রেসালত দান করার মাধ্যমে সম্মানিত ও মহিমান্বিত করেছেন। সুতরাং তাঁর শান-মান, ফযীলত ও মর্যাদা বুঝার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমীন।
পরিশেষে বলা যায়, হযরত মুহাম্মদ (ﷺ) নূরের তৈরী, ছায়াবিহীন কায়াবিশিষ্ট, নিষ্কলুস-নিষ্পাপ, সর্বশ্রেষ্ট, সর্বোত্তম, সর্বগুণে গুনান্বিত, মানবীয় দুর্বলতামুক্ত একজন পরিপূর্ণ মহামানব। ওহে আল্লাহ! তাঁর প্রতি অসংখ্য দরূদ ও সালাম প্রেরণ করুন।
অধম
ড. মােহাম্মদ আবদুল হালিম
আগষ্ট - ২০১৪খৃ.
_________________
কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)
লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন