এশরাকের নামায


এশরাক হচ্ছে সূর্য্য উদিত হয়ে হলুদ বর্ণ দূরিভূত হওয়ার পর এই নামায আদায় করা হয়। অর্থাৎ সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর চার রাকাত নফল নামায আদায় করা- যাকে এশরাকের নামায বলা হয়। হাদীস শরীফে এর অনেক সাওয়াবের কথা বলা হয়েছে এবং হুযূর (ﷺ) বলেছেন- যে ব্যক্তি ফযরের নামায জমাতে আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর যিকির-আযকার ও তাসবীহ-তাহলীলে পাঠরত থাকার পর এশরাকের নামায আদায় করবে, আল্লাহপাক তাকে এবং তার সাথে সম্পৃক্ত আরো সত্তর হাজার লোককে ক্ষমা করে দিবেন।


এশরাক নামাযের নিয়ত

نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكَعَتَىْ صَلَوةِ  الاِشْرَاقِ سُنَّةُ رَسُوْلِ للهِ تَعَالٰى  مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبِةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাক্‘আতাই সালাতিল্ এশ্রাকী সুন্নাতু রাসূলিল্লাহি তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘আবাতিশ্ শারিফাতি আল্লাহু আক্বর।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন